ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ, জয় বাংলাদেশের অতিরিক্ত দামে সার বিক্রি, জামালপুরে ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা ‘শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না’ স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, ৩ বিষয়ে ১০০ নম্বরের লড়াই জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আবু বাকের উৎপাদন-মজুদ পর্যাপ্ত, তবু ২৩০ টাকা কেজি সুগন্ধি চাল—দাম বাড়ার নেপথ্যে কী? নবম পে-স্কেলে ৭ এসআরও, আইবাসে অনলাইনেই নির্ধারণ হবে নতুন বেতন শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী, গুমের নির্দেশদাতাও তিনি: স্পিকার রামপাল বিদ্যুৎকেন্দ্রে রাজনৈতিক যোগসাজশ ও প্রভাবশালী সিন্ডিকেটের প্রভাব ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

অতিরিক্ত দামে সার বিক্রি, জামালপুরে ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মাদারগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক সার ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলার বাজিতের পাড়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স এস এন ট্রেডার্সের মালিক মনতাজুর আলীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও সুমন চৌধুরী বলেন, কৃষকদের স্বার্থে সার বিক্রিতে অনিয়ম ও অতিরিক্ত দাম নেওয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অতিরিক্ত দামে সার বিক্রি, জামালপুরে ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬