ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে রাজনৈতিক যোগসাজশ ও প্রভাবশালী সিন্ডিকেটের প্রভাব ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন শুরু ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন, পুরোনো মামলার রায় ঘিরে নতুন প্রশ্ন পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, দায়িত্ব ছাড়ার সময়সীমা ২২ সেপ্টেম্বর ফুটপাতে পড়ে ছিল দুই অচেনা মানুষ, পরিচয়হীনভাবেই থেমে গেল জীবন টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, হাসপাতাল পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাম-উপসর্গে আক্রান্ত ১,৮৫৫ ব্রিকসে মোদির ১০ দফা রোডম্যাপ, গ্লোবাল সাউথকে নেতৃত্ব দিতে চায় ভারত সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-রামদা উদ্ধার, পালাল ডাকাত দল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে, দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ (আইসিপিভি) ক্যাটাগরিতে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী চার শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তাঁরা হলেন—বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার, নিজ নির্বাচনী এলাকার বাইরে চাকরি বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি, কারাগার বা আইনগত হেফাজতে থাকা বন্দি এবং নিজ ভোটকেন্দ্রের বাইরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি।

ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ক্ষেত্রে ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠিয়ে উপনির্বাচনে ভোট দেওয়ার সম্মতি নিশ্চিত করা হবে। এরপর তাঁদের বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে।

এ ছাড়া বিদেশে অবস্থানরত ঠাকুরগাঁও-১ আসনের যেসব ভোটার আগের নির্বাচনে নিবন্ধিত ছিলেন না, তাঁরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।

দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও একইভাবে আগের জাতীয় নির্বাচনে নিবন্ধিতদের এসএমএসের মাধ্যমে উপনির্বাচনে অংশগ্রহণের সম্মতি নেওয়া হবে। এরপর তাঁদের হালনাগাদ বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। যারা আগে নিবন্ধিত হননি, তাঁরা নতুন করে নিবন্ধনের সুযোগ পাবেন।

এ ছাড়া উপনির্বাচনের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

অন্যদিকে, কারাগারে থাকা ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একই প্রক্রিয়ায় জেল কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করে উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬