ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক ও রাজনৈতিক নেতাসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর-ভাঙ্গা অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার ১১টি গ্রাম এবং মানিকদহ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুখুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মানিকদহ ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থক ও হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও।

সংঘর্ষে পুলিশের সার্কেল কর্মকর্তা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কয়েকজন পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্র আরও জানায়, শনিবার রাতে মহেশ্বরদী এলাকায় মাদকবিরোধী একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে এক পক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এর জের ধরেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালুদ্দিন জানান, সকাল ৯টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সংঘর্ষ থামাতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য জেলা পুলিশকে জানানো হয়েছে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মহাসড়কে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬