ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

পুকুরে হবে ইলিশ চাষ, মিলতে পারে সারা বছর রুপালি শস্য!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

এআই দ্বারা নির্মিত ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঙালির খাবারের তালিকায় ইলিশের আলাদা এক আবেগ রয়েছে। বর্ষাকাল এলেই ইলিশের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। তবে মৌসুম ছাড়া সুস্বাদু ইলিশ পাওয়া কঠিন। এবার সেই চিত্র বদলানোর লক্ষ্যেই পুকুরে ইলিশ চাষের গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। সফল হলে সারা বছরই বাজারে পাওয়া যেতে পারে চাষ করা ইলিশ।

ভারতের কাকদ্বীপের কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা (আইসিএআর) পুকুরে ইলিশ চাষ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে। ইতোমধ্যে গবেষণার পাঁচটি ধাপ সফল হয়েছে। এখন চলছে ষষ্ঠ ও চূড়ান্ত ধাপের পরীক্ষা। এই ধাপ সফল হলেই পুকুরে বাণিজ্যিকভাবে ইলিশ চাষের পথ খুলে যাবে বলে আশা করছেন গবেষকরা।

গবেষকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৮২টি পুকুরে ইলিশ চাষের পরীক্ষা চালানো হয়েছে। তবে চূড়ান্ত সাফল্য নির্ভর করছে ইলিশের ডিম থেকে কৃত্রিমভাবে পোনা উৎপাদনের ওপর।

প্রায় ১০ বছর আগে কাকদ্বীপের মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এই গবেষণা শুরু করেন। ধাপে ধাপে ইলিশের পরিবেশ, খাবার ও বেঁচে থাকার সক্ষমতা নিয়ে পরীক্ষা চালানো হয়।

ষষ্ঠ পর্যায়ের গবেষণায় সাফল্য আনতে সম্প্রতি মৎস্য গবেষণা কেন্দ্রে অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস) স্থাপন করা হয়েছে। শনিবার এই গবেষণা প্রকল্পের উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএআর-সিবার অধিকর্তা ড. কুলদীপ কে লাল এবং কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের প্রধান ড. দেবাশীষ দে। প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পের মাধ্যমে ইলিশের প্রজনন ও পোনা উৎপাদনের বিষয়ে আরও গবেষণা চালানো হবে।

গবেষকদের আশা, চূড়ান্ত ধাপ সফল হলে ভবিষ্যতে পুকুরেই ইলিশ চাষ সম্ভব হবে এবং ভোক্তারা সারা বছরই ইলিশের স্বাদ নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুকুরে হবে ইলিশ চাষ, মিলতে পারে সারা বছর রুপালি শস্য!

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬