ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ পাবনায় ৪০ কেজি জাটকা জব্দ, বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে এমপি বাবরের ব্যক্তিগত ক্লিনিকে হামলা, আসবাবপত্রে আগুন

মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরার বাসায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। দাবি করেছিলেন, কোনো অন্যায়ের সঙ্গে তিনি জড়িত নন। পুলিশকে অনুরোধ করেছিলেন, তাঁর হাতে যেন হাতকড়া পরানো না হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে বাসা থেকেই তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, রাত পৌনে ৩টার দিকে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

পুলিশের উপস্থিতিতে ফেসবুক লাইভে কান্না

বাসায় পুলিশ যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। লাইভে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এ সময় বাসার দরজার সামনে কয়েকজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়।

লাইভে অভিনেত্রী বলেন, পুলিশ কেন তাঁর বাসায় এসেছে কিংবা তাঁকে কেন আটক করা হচ্ছে, তা তিনি জানেন না। তাঁর দাবি, কোনো অন্যায়ের সঙ্গে তিনি জড়িত নন।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাঁকে ফোন করা হলে তিনি নিজেই থানা বা ডিবি কার্যালয়ে যেতেন। তবে তাঁর হাতে যেন হাতকড়া পরানো না হয়। তিনি স্বেচ্ছায় পুলিশের সঙ্গে যেতে রাজি বলেও জানান।

লাইভের শেষ দিকে মা-বাবাকে আশ্বস্ত করে জ্যোতি বলেন, তিনি ভয় পাচ্ছেন না। মা-বাবাকেও ভয় না পাওয়ার অনুরোধ করেন।

‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্ক

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

ছড়িয়ে পড়া কথোপকথনে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের অভিযোগ ওঠে। গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

তবে সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী। তাঁর বক্তব্য ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য ও খবর সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন জ্যোতি।

শিল্পকলা একাডেমির চাকরিও হারান

‘আলো আসবেই’ গ্রুপের বিতর্কের পর পেশাগত জীবনেও চাপে পড়েন জ্যোতিকা জ্যোতি। ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কিছুদিন কর্মস্থলে যাননি জ্যোতি। পরে ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে গেলে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন। ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে তাঁরা তাঁর বিরোধিতা করেন। একপর্যায়ে কর্মস্থল ছাড়তে হয় অভিনেত্রীকে।

এরপর ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে। ফেসবুকে প্রজ্ঞাপনের ছবি প্রকাশ করে জ্যোতি জানিয়েছিলেন, এর মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি চাকরির অবসান হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের তালিকায় নাম

২০২৬ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। তবে সেই অভিযোগের সঙ্গে তাঁর বর্তমান গ্রেপ্তারের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

দুই দশকের অভিনয়জীবন

২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। এরপর টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে পরিচিতি পান তিনি।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’।

দেশের বাইরেও অভিনয় করেছেন জ্যোতি। কলকাতায় প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ চলচ্চিত্রে রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেন তিনি। এতে তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

ময়মনসিংহের গৌরীপুরের মেয়ে জ্যোতিকা জ্যোতি অভিনয়জীবনের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে কাজ করেছেন। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে নানা ঘটনায় আলোচনায় এলেও এবার মধ্যরাতে বাসা থেকে গ্রেপ্তারের ঘটনা তাঁকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬