ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

দ্য স্টেটসম্যানের প্রতিবেদন

হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসা এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে নতুন কূটনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি ঢাকা ও নয়াদিল্লি। একদিকে শ্রমিক অসন্তোষ, সহিংসতা ও রাজনৈতিক বিরোধ সামাল দিতে হচ্ছে তারেক রহমানের সরকারকে। অন্যদিকে হাসিনার প্রত্যর্পণ এবং পানি চুক্তির ভবিষ্যৎ নিয়ে দুই দেশের সম্পর্কেও তৈরি হয়েছে অনিশ্চয়তা

আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এসব ইস্যুতে আগামী কয়েক সপ্তাহ দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হাসিনা।

ক্ষমতাচ্যুত হওয়ার পরও দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন তিনি। আওয়ামী লীগের কয়েকজন নেতাও আদালতে আত্মসমর্পণের প্রস্তুতির কথা জানিয়েছেন। অন্যদিকে, হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তাঁর দেশে ফেরার ঘোষিত পরিকল্পনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আওয়ামী লীগের এক নেতার ভাষ্য, দলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে হাসিনার দেশে ফেরা এবং এরপর কী ঘটে তার ওপর। অন্যদিকে বিএনপি নেতারা অভিযোগ করছেন, হাসিনার প্রত্যাবর্তনের আগে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কর্তৃপক্ষও দলটির সমর্থকদের কর্মকাণ্ডকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

তবে আওয়ামী লীগ সমর্থকদের দাবি, হাসিনা আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজনীতিতে ফিরতে চান। নির্বাসনে থেকে তিনি সহিংসতার নির্দেশ দিচ্ছেন—এমন অভিযোগও তাঁরা প্রত্যাখ্যান করেছেন।

গঙ্গার পানি চুক্তি ঘিরে অনিশ্চয়তা

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে গুরুত্ব পাচ্ছে গঙ্গার পানি বণ্টন চুক্তি। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও পরবর্তী আলোচনা ও নবায়নের প্রক্রিয়া নিয়ে স্পষ্ট অগ্রগতি নেই।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত এক প্রতিবেদনে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য তুলে ধরা হয়েছে। গত ৯ আগস্ট তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে দ্বিপক্ষীয় মতপার্থক্য নিরসনে সহায়ক হতে পারে। তাঁর মতে, দুই নেতা আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধানের পথ তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরও দুই প্রধানমন্ত্রীর বৈঠকের মাধ্যমে পানি চুক্তির ভবিষ্যৎ নিয়ে সমঝোতার সম্ভাবনা দেখছেন। দ্য ডেইলি স্টার-কে তিনি বলেন, দুই প্রধানমন্ত্রী নীতিগতভাবে চুক্তিটি আরও একটি মেয়াদের জন্য নবায়নের বিষয়ে একমত হতে পারেন। নতুন চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত স্বল্প সময়ের জন্য মেয়াদ বাড়ানো কিংবা পর্যালোচনার জন্য এক বা দুই বছর সময় নেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।

এর আগে আগস্টে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আতিথেয়তা দিতে আগ্রহী ভারত। ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিজয়ের পর তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে নয়াদিল্লির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও ঢাকার পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অর্থনৈতিক চাপ

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পেছনে শ্রমিক অসন্তোষ, অর্থনৈতিক চাপ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অমীমাংসিত ক্ষোভ এবং আনুষ্ঠানিক রাজনীতি থেকে আওয়ামী লীগের বাদ পড়ার বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ গত আগস্টে এক পর্যবেক্ষণে বলেছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে। প্রতিষ্ঠানটির আশঙ্কা, দেশে ফেরার বিষয়ে হাসিনার ঘোষণা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও অস্থিরতা তৈরি করতে পারে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

এদিকে তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভও সরকারের জন্য তাৎক্ষণিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের পাঁচ ভাগের চার ভাগেরও বেশি আসে এই খাত থেকে। ফলে পোশাক কারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হলে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক অস্থিরতা—সবকিছু একসঙ্গে সামলাতে হচ্ছে সরকারকে। একই সময়ে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও গঙ্গার পানি চুক্তির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের প্রশ্নে ভারতের সঙ্গেও কূটনৈতিক যোগাযোগের প্রয়োজনীয়তা সামনে আসছে।

সব মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ—দুটি পৃথক ইস্যু হলেও ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে এগুলো পরস্পরকে প্রভাবিত করতে পারে। আগামী কয়েক সপ্তাহে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের যোগাযোগ ও আলোচনার অগ্রগতি সম্পর্কের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্য স্টেটসম্যানের প্রতিবেদন

হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬