ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘এই বছরই দেশে ফিরব’, সময়সীমা জানালেন ভারতে থাকা শেখ হাসিনা বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো যাত্রী ১০ জেলায় বন্যার শঙ্কা, নদীর পানি বাড়ছে দ্রুত টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার এইচএসসি ও ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ক্যাডার-নন ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১,৫২১ জন সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ সরকারবিরোধী কর্মসূচিতে ব্যস্ত জামায়াত

জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় আসবে গুণগত পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়া ও গণমাধ্যম খাতে গুণগত পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তথ্যমন্ত্রী বলেন, চীন সরকারের সঙ্গে চারটি সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের তথ্য ব্যবস্থাপনায় পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের বিষয়ে ঐকমত্য হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর দেশ চীনের সঙ্গে গণমাধ্যমে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যৌথ গবেষণার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় প্রযুক্তিগত ও গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।

সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংশ্লিষ্ট চারটি সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, চীনের সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশকে যে সম্মান ও গুরুত্ব দেওয়া হয়েছে, তাতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। এই সম্পর্ক অর্থনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরের পর চীনে রাষ্ট্রীয় সফর করেন। সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, প্রধানমন্ত্রী লি চিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় আসবে গুণগত পরিবর্তন

সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬