ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার এইচএসসি ও ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ক্যাডার-নন ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১,৫২১ জন সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ সরকারবিরোধী কর্মসূচিতে ব্যস্ত জামায়াত সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় আসবে গুণগত পরিবর্তন হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল সহজ পথে আর্জেন্টিনা, কঠিন পরীক্ষায় ব্রাজিল-পর্তুগাল; ফাইনালে উঠতে কার কতটা লড়াই?

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর আয়োজনে অনুষ্ঠিত এ মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, শুধু পড়াশোনাই নয়, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডেও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এর আগে শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেয়। তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬