ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি পাঁচলাইশে দিনে-দুপুরে বাড়িতে হামলা ও লুটের অভিযোগ, তিনজন গ্রেফতার ‘মেসির চোখে জল দেখতে কষ্ট হয়’—ভাইরাল রোনাল্ডোর ১০ বছর আগের মন্তব্য মহাপ্রলয়ে লাশের পাহাড়, নেপালে ফের ধেয়ে আসছে হড়পা বান? ‘নোবডি বিগ, নোবডি স্মল’—বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারতীয় হাইকমিশনার এনটিআরসিএর শিক্ষক নিবন্ধনে বহাল থাকছে আগের পদ্ধতি অতিরিক্ত বোয়িং কেনায় যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিষ্ঠার ৪৮ বছরেও বিএনপির পথনির্দেশক জিয়ার ঐতিহাসিক ১৯ দফা বিএনপির হাত ধরেই দেশে বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

ক্যাডার-নন ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১,৫২১ জন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার ও নন-ক্যাডার পদে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। কমিশনের তথ্য অনুযায়ী, এবার ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সুপারিশ করা হয়েছে।

পিএসসি জানায়, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার মাত্র ৯ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি।

এরপর একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের আট বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে এতে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগ পাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

ক্যাডার-নন ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১,৫২১ জন

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬