ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান। তিনি এর আগে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। এরপর নতুন ডিসি হিসেবে রেজা হাসানকে নিয়োগ দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ কার্যকর হয়েছে।

সম্প্রতি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন ডিসি সারওয়ার আলম। তিনি মাজারের তিনটি ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনের উদ্যোগ নেন। এরপর তার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬