ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক ‘এই বছরই দেশে ফিরব’, সময়সীমা জানালেন ভারতে থাকা শেখ হাসিনা বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো যাত্রী ১০ জেলায় বন্যার শঙ্কা, নদীর পানি বাড়ছে দ্রুত টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার এইচএসসি ও ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ক্যাডার-নন ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১,৫২১ জন সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

‘এই বছরই দেশে ফিরব’, সময়সীমা জানালেন ভারতে থাকা শেখ হাসিনা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে ফেরার ঘোষণা আগেই দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেশে ফেরার সম্ভাব্য সময়সীমাও জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, চলতি বছরেই বাংলাদেশে ফিরবেন তিনি।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম NDTV প্রকাশিত এক ইমেল সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, “সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে আমি এই বছরেই আমার দেশে ফিরব।”

২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

দেশে ফেরার কারণ ব্যাখ্যা করে শেখ হাসিনা বলেন, এটি তার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষার বিষয় নয়। তার ভাষায়, “এখানে প্রশ্নটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের, আইনের শাসন প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষার।”

বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার মৃত্যুদণ্ডের রায়ও হয়েছে। দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না।”

তিনি দাবি করেন, তার বিরুদ্ধে দেওয়া রায় “বিচার নয়”, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি প্রক্রিয়ার অংশ। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে বিচারব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি দাবি করেন, দলটি কোনো কাগুজে সংগঠন নয় এবং অতীতে নানা প্রতিকূলতার মধ্যেও জনগণের সমর্থন নিয়ে ঘুরে দাঁড়িয়েছে।

বিএনপির সঙ্গে কোনো ধরনের গোপন সমঝোতার সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, আওয়ামী লীগ কারও রাজনৈতিক অনুগ্রহ চায় না।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়গুলো যথাযথভাবে মোকাবিলা করা হচ্ছে না।

তবে তার এসব বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘এই বছরই দেশে ফিরব’, সময়সীমা জানালেন ভারতে থাকা শেখ হাসিনা

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬