ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে ৩দিনের পৌর কর মেলা, কর পরিশোধে ১৫ শতাংশ ছাড় পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক ‘এই বছরই দেশে ফিরব’, সময়সীমা জানালেন ভারতে থাকা শেখ হাসিনা বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো যাত্রী ১০ জেলায় বন্যার শঙ্কা, নদীর পানি বাড়ছে দ্রুত টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার এইচএসসি ও ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ক্যাডার-নন ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১,৫২১ জন

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক

আবু-হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটক জেলেদের শনিবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীমের বনরক্ষীরা শনিবার (২৭ জুন) সকালে সুন্দরবনের কটকা অভয়ারণ্যের নদীতে টহল কালে বদর উদ্দিন খালে একটি জেলে নৌকায় জেলেদের মাছ ধরতে দেখে এগিয়ে যায়।

বনরক্ষীরা ৩ জেলেকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। জব্দ করা হয় ট্রলারসহ মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম। আটক জেলেরা হচ্ছে, শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মোঃ সবুর হাওলাদার ও মালিয়া রাজাপুর গ্রামের মোঃ বেল্লাল হাওলাদার।

আটক জেলেদের শনিবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। কটকা অভয়ারণ্যে আটক জেলেরা বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ধরছিলো।

আটক জেলেদের বিরদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীদের শনিবার (২৭ জুন) বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬