ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘এই বছরই দেশে ফিরব’, সময়সীমা জানালেন ভারতে থাকা শেখ হাসিনা বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো যাত্রী ১০ জেলায় বন্যার শঙ্কা, নদীর পানি বাড়ছে দ্রুত টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার এইচএসসি ও ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ক্যাডার-নন ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১,৫২১ জন সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ সরকারবিরোধী কর্মসূচিতে ব্যস্ত জামায়াত

বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো যাত্রী

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টাঙ্গাইলের দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার ডুবাইল ও জামুর্কি এলাকায় এ অবরোধ কর্মসূচি চলে।

স্থানীয়দের এ কর্মসূচিতে চার শতাধিক মানুষ অংশ নেন। দেলদুয়ার উপজেলার ডুবাইল, নাটিয়াপাড়া, সেহড়াতৈল, ইসলামপুর, পড়াইখালি এবং মির্জাপুর উপজেলার মহেরা, জামুর্কী, পাকুল্লাসহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা এতে অংশ নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের অভাবে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রমেও চরম সমস্যা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, বিষয়টি বারবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। বাধ্য হয়েই তারা মহাসড়কে নেমেছেন।

অবরোধের খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, বিদ্যুতের দাবিতে কয়েকটি গ্রামের গ্রাহক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিলেন। পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মোখলেসুর রহমান জানান, স্থানীয়দের দাবি ছিল টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের সঙ্গে তাদের এলাকার বিদ্যুৎ সংযোগ যুক্ত করা, যাতে লোডশেডিং কমে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো যাত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬