ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আফরোজা আব্বাস পেলেন নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোজা আব্বাস। মঙ্গলবার (১৬ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে সরকার চাইলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবে, এবং তিনিও যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।

এ পদটি অবৈতনিক বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আফরোজা আব্বাস বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আফরোজা আব্বাস পেলেন নতুন দায়িত্ব

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬