ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যান্ড পার্টির বাদ্যের তালে তালে এক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে ফিরে এক আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা সোহানুর রহমান, নার্সিং সুপারভাইজার বিলকিস বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন এবং শিক্ষক জুলফিকার আলী।

এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে এ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হতে হবে।”

তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬