আমি না থাকলে তুমি জেলে থাকতে, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
লেবাননের দক্ষিণাঞ্চলে হেজবোল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। এদিকে দেশটির প্রধানমন্ত্রী Benjamin Netanyahu-এর সামরিক পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যাচ্ছে, ফোনে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার হস্তক্ষেপ না থাকলে এতদিনে নেতানিয়াহুর ঠিকানা হত জেল।
সংবাদমাধ্যম সূত্র থেকে জানা যাচ্ছে, এক মার্কিন আধিকারিক দাবি করেছেন, ট্রাম্প নাকি ফোনে নেতানিয়াহুকে বলেছেন, ”তুমি এসব কী করছ? একটা আস্ত পাগল… (ছাপার অযোগ্য)। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইজরায়েলকে ঘৃণা করে।”
প্রতিবেদন অনুযায়ী, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা এবং বৈরুতে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন প্রশাসনের আশঙ্কা, এই সংঘাত আরও বিস্তৃত হলে ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে।
এদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ Beaufort Castle দখল করেছে এবং সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে। প্রায় ২৬ বছর পর এটি লেবাননের ভেতরে ইসরায়েলের অন্যতম গভীর স্থল অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার আলোচনায় ট্রাম্প বৈরুতমুখী সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানান। পরে ট্রাম্প দাবি করেন, আলোচনার পর ইসরায়েল লেবাননে কিছু পরিকল্পিত পদক্ষেপ থেকে সরে আসতে সম্মত হয়েছে।
তবে ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে যে ভাষায় তিরস্কার করেছেন বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার স্বাধীন ও আনুষ্ঠানিক কোনো সরকারি নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি। এসব তথ্য মূলত আলোচনার বিষয়ে অবগত সূত্রের বরাতে প্রকাশিত হয়েছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউস নিবিড়ভাবে নজর রাখছে। ওয়াশিংটনের লক্ষ্য, লেবানন ও ইরানকে ঘিরে চলমান সংকট যেন পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়।





















