ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু রাজধানীর বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী চামড়ার বাজারে ধস, ছাগলের চামড়ায় মিলছে না রিকশা ভাড়াও টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু মুষলধারে বৃষ্টিতে স্বস্তি, তবু জলাবদ্ধতায় ভোগান্তি রাজশাহীতে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

৭ বছর ধরে ‘যৌনদাসী’, বাধ্য হয়ে ৫০০ পুরুষের সঙ্গে সঙ্গম!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি।

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সে প্রেমিকের হাতে দীর্ঘ সাত বছর ধরে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন এক নারী। অভিযোগ, এই সময়ে তাকে জোরপূর্বক শত শত পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয় এবং কার্যত ‘যৌনদাসী’ হিসেবে আটকে রাখা হয়েছিল। সম্প্রতি দেশটির একটি আদালত অভিযুক্ত প্রেমিককে দোষী সাব্যস্ত করেছে।

৪২ বছর বয়সী ওই নারী, যিনি চার সন্তানের মা, অভিযোগ করেছেন—২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত গুইলাম বুচি নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সম্পর্কের কিছুদিন পর থেকেই শুরু হয় ভয়াবহ নির্যাতন।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তাকে জোর করে পতিতাবৃত্তিতে নামায় এবং বন্ধু, সহকর্মী এমনকি অপরিচিত ব্যক্তিদের কাছেও তাকে যৌন সম্পর্কের জন্য পাঠাত। আদালতে তিনি জানান, “৪৮৭ জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্কের পর আমি গোনা বন্ধ করে দিয়েছিলাম।”

নারীর অভিযোগ, দীর্ঘ সাত বছর তাকে মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্যে রাখা হয়। অভিযুক্তের নির্দেশে অপমানজনক ও অমানবিক কাজও করতে বাধ্য করা হতো তাকে।

আদালতে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সন্তানের জন্মের পর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার একদিন পরই তাকে এক ট্রাকচালকের সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছিল। এছাড়া অন্য পুরুষদের সঙ্গে সম্পর্কের সময় অভিযুক্ত ফোনে আড়ি পাততেন বলেও অভিযোগ করেন তিনি।

দীর্ঘ নির্যাতনের কারণে নিজের মানসিক ভারসাম্য ভেঙে পড়েছে বলেও আদালতকে জানান ওই নারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭ বছর ধরে ‘যৌনদাসী’, বাধ্য হয়ে ৫০০ পুরুষের সঙ্গে সঙ্গম!

সংবাদ প্রকাশের সময় : ০১:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬