ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর ইনস্টিটিউট লাইব্রেরিতে ‘আই হ্যাভ এ প্ল্যান’ বই প্রদান

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের “আই হ্যাভ এ প্ল্যান” শীর্ষক ঐতিহাসিক ঘোষণার ওপর রচিত বইটি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু আনুষ্ঠানিক ভাবে যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকের হাতে তুলে দেন।

বইটির রচয়িতা ডক্টর মোস্তফ এম কামাল এবং প্রকাশক অধ্যাপক নাসরিন বেগম। ডক্টর মোস্তফ এম কামাল একজন পরিবেশ বিজ্ঞানী, প্রকৌশলী ও উচ্চশিক্ষা প্রশাসক। উল্লেখ্য ২০২৫ সালের ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানে আমেরিকার সাবেক রাষ্ট্রপতি মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম উক্তিকে অনুসরণ করে বলেন, আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে নিয়ে বিএনপি এবং আমার পরিকল্পনা আছে। গেল ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দিন ব্যাপী যশোরে সফরকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।

বই প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সৈয়দ শাহাজাহান আলী খোকন, পাঠাগার বিভাবের সম্পাদক অধ্যাপক শেখ জুলফিকার আলী, টাউন ক্লাবের সম্পাদক অধ্যাপক ইবাদত খান, শিশু চিত্ত বিনোদন কেন্দ্রের সম্পাদক এমরান সাদিক, সদস্য রায়হান সিদ্দিকী প্রবাল, অ্যাড. আবুল কায়েস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর ইনস্টিটিউট লাইব্রেরিতে ‘আই হ্যাভ এ প্ল্যান’ বই প্রদান

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬