ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা টাইমস ও সমকাল প্রতিনিধি’র ফুফাত ভাইয়ের ইন্তেকাল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ী ‘বাংলা টাইমস’ ও দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকারের ফুফাত ভাই বিআরডিবি’র অবসরপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা(ইউআরডিও)আলহাজ্ব জয়নাল আবেদীন সরকার(৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।তাঁর শহরের বাড়ি পৌর শহরের সুজাপুর প্রফেসর পাড়ায়।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।তিনি দু’সপ্তাহ আগে স্ট্রোক করলে তাকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। দু’বছর আগে তার স্ত্রী মারা যান।

মৃত্যুকালে ১ ছেলে (অধ্যক্ষ), ৩মেয়ে-জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরের দিন বুধবার (১৩ মে) বাদ জোহর সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা এবং আছর বাদ চৌরাইট গ্রামে মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।তিনি ফুলবাড়ী হাজি কল্যাণ ভ্রাতৃ সমিতিরি সহ -সভাপতি এবং প্রবীণ কল্যাণ সমিতির অন্যতম সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ও সহ সভাপতি যুক্তরাজ্য বিএনপি’র এবং সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান (জামান), সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনছুর আলী সরকার, দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম,পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি সংসদ সদস্য প্রার্থী এজেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক মেয়র মানিক সরকার, বিআরডিবির দিনাজপুর জেলা এবং উপজেলার কর্মকর্তা বৃন্দ, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন মণ্ডল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ফুলবাড়ীর বিভিন্ন রাজনৈতিকমহল, সুধিজন, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীগণ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলা টাইমস ও সমকাল প্রতিনিধি’র ফুফাত ভাইয়ের ইন্তেকাল

সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬