সংবাদ শিরোনাম ::
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত
চট্টগ্রাম ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে
ওমান-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার প্রবাসী ভাই নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওমানে বাংলাদেশ দূতাবাস চার বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা লালানগর ইউনিয়ন-এর ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা এবং তারা একই পরিবারের চার ভাই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িতে গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
একসঙ্গে চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ওমান-প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।






















