ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকাল সময়ে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির বালিকা শাখায় দুপুরের টিফিন শেষ করে ২টার দিকে ক্লাস শুরু হয়। ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৭০ শিক্ষার্থী। বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।

‎জানা গেছে, উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির বালিকা শাখায় দুপুরের টিফিন শেষ করে ২টার দিকে ক্লাস শুরু হয়। এ সময় রুমের ভেতরে পাওয়া একটি প্লাস্টিকের ডোপ থেকে বের হওয়া গন্ধে প্রথমে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে প্রায় ৭০ শিক্ষার্থী অসুস্থ হয়। এ ছাড়া আতঙ্কে সপ্তম শ্রেণি ও অষ্টম শ্রেণির কিছু শিক্ষার্থীও অসুস্থ হয়।

শিক্ষকরা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

‎মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) বাসনা রানী বলেন, দুপুরের দিকে হঠাৎ ষষ্ঠ শ্রেণির বালিকা শাখার দুই শিক্ষার্থী অসুস্থ হয়। এরপর দেখি অনেকের মাথা ঘোরা, মাথাব্যথা, বমি বমি ভাব। একে একে অনেকেই অসুস্থ হয়েছে। এরপর আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। রুমে একটি প্লাস্টিকের ডোপ পাওয়া গেছে।

চিকিৎসকরা জানান, এটা উকুন মারা ওষুধ। হয়তো এটা থেকেও হতে পারে। অনেকই সুস্থ হয়ে গেছে। তবে আমরা খুবই মর্মাহত হয়েছি। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. কাবেরী সাহা বলেন, হঠাৎ করেই হাসপাতালে স্কুল ড্রেস পরা অনেক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে। সবাইকে আমরা চিকিৎসা দিচ্ছি। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।‎

‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ২টার দিকে ক্লাস রুমে হঠাৎ দু-একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে ৭০ জনেরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন অনেকেই সুস্থ হয়েছে।

‎এসব কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, রুমের মধ্যে একটি ডোপ পাওয়া গেছে। ওই ডোপ থেকে না কি অন্য কিছু থেকে অসুস্থ হয়েছে, এখনই বলা যাচ্ছে না। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকাল সময়ে হঠাৎ অসুস্থ ৭০ শিক্ষার্থী

সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬