ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে  ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা নগরীর আলোকিত শিশু প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত সান্তাহারে ফল ব্যাবসায়ী সমিতির নতুন কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত  সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ ‘ভিত্তিহীন’ ধান কাটার মেশিন ভাড়ায় বাড়তি টাকা, ক্ষোভ কৃষকদের দূর্গম যমুনা চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাণীশংকৈলে শিক্ষক সমিতির নতুন সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাণীশংকৈল শাখার ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।নির্বাচনে সভাপতি পদে ফেরদৌস আলম মানিক ১৬৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক পেয়েছেন ১৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন ২০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন পেয়েছেন ১৮৪ ভোট।

ভোটগ্রহণ শেষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব রেজাউল করিম লিটন, জেলা সহসভাপতি বাবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক জাকিরুল ইসলাম এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল রশিদ।

উল্লেখ্য, উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ভোটার ছিলেন ৪১৮ জন। এর মধ্যে ৩৮৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকরা।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সাধারণ শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শিক্ষকরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি শিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাণীশংকৈলে শিক্ষক সমিতির নতুন সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬