ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’! ১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, আবেদন শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মামুন অর রশিদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২ আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

যশোরে সিরিজ খাল পুনঃখনন শুরু: কর্মসংস্থান ও জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক নিজ হাতে যশোরের শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পাঁচ দিনের মাথায় সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে।

শনিবার (২ মে) আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে কোদাল দিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে প্রতিমন্ত্রী খাল পাড়ে বৃক্ষ রোপণ করেন।

খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষ প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিলো খাল পুনঃখনন কর্মসূচি। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেন। তারাই ধারাবাহিকতায় আজ হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজের শুরু হলো। এর মাধ্যমে ১৭ টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। দেশের অর্থনীতির ভিত মজবুত হবে।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

উল্লেখ্য, ২০২৫- ২৬ অর্থ বছরে অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির আওতায় সিরিজ খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই কাজের বাস্তবায়ন করছে। দৈনিক মজুরির ভিত্তিতে খাল পুনঃখনন কাজ করা হবে। তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে সিরিজ খাল পুনঃখনন শুরু: কর্মসংস্থান ও জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ

সংবাদ প্রকাশের সময় : ০১:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬