ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’! ১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, আবেদন শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মামুন অর রশিদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২ আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ২১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ। অভিযান চলাকালীন নিষিদ্ধ মাদক ট্যাপেন্ডাটোল সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রফতারকৃতদের রাতেই ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। বিশেষ করে ব্যথানাশক ট্যাবলেট ‘ট্যাপেন্ডাটোল’ যা বর্তমানে মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬