ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’! ১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, আবেদন শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মামুন অর রশিদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২ আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

টাঙ্গাইলে ধলেশ্বরী–লৌহজং নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ধলেশ্বরী ও লৌহজং নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং পৌর এলাকার নদীতীরবর্তী জনপদ রক্ষায় একটি মেগা পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) সদর উপজেলার করটিয়ার ক্ষুদিরামপুর এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের পরপরই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ নদী পুনঃখনন ও তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, নদী বাঁচলে টাঙ্গাইলও বাঁচবে। দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়া এবং দখল-দূষণের শিকার ধলেশ্বরী ও লৌহজং নদী খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে। এতে একদিকে মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে, অন্যদিকে বন্যা ও ভাঙন থেকে টাঙ্গাইল পৌর এলাকাও সুরক্ষা পাবে।

প্রকল্পের আওতায় নদীতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে, যা শহরকে ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে ধলেশ্বরী–লৌহজং নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬