ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ ঘিরে বিপুল ব্যয়ের চাপ যুক্তরাষ্ট্রের ওপর

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ও চলমান সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ের তথ্য সামনে এসেছে। পেন্টাগনের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ইরান-সংক্রান্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা।

মার্কিন কংগ্রেসে মঙ্গলবার উপস্থাপিত ওই প্রতিবেদনে পেন্টাগনের ভারপ্রাপ্ত কন্ট্রোলার জুলস হার্স্ট জানান, এই ব্যয়ের বড় অংশই সামরিক সরঞ্জাম মেরামত এবং গোলাবারুদের খাতে ব্যয় হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, গত মার্চ মাসে ইরানে হামলার পর প্রথম ১০০ ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছিল প্রায় ৩.৭ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩১ হাজার কোটি টাকা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS)-এর পূর্ববর্তী এক বিশ্লেষণে প্রতিদিনের ব্যয়ও কয়েকশ কোটি ডলারে পৌঁছায় বলে উল্লেখ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের প্রাথমিক পর্যায়েই সবচেয়ে বেশি ব্যয় হয়—বিশেষ করে ক্ষেপণাস্ত্র, বিমান হামলা ও উচ্চমূল্যের সামরিক সরঞ্জাম ব্যবহারের কারণে।

এদিকে খরচ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রশাসনকে কংগ্রেসের কাছ থেকে অতিরিক্ত বাজেট অনুমোদন নিতে হতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সেই অনুমোদন পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরান যুদ্ধ ঘিরে বিপুল ব্যয়ের চাপ যুক্তরাষ্ট্রের ওপর

সংবাদ প্রকাশের সময় : ১০:০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬