ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু রাজধানীর বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী চামড়ার বাজারে ধস, ছাগলের চামড়ায় মিলছে না রিকশা ভাড়াও টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু মুষলধারে বৃষ্টিতে স্বস্তি, তবু জলাবদ্ধতায় ভোগান্তি রাজশাহীতে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

সিলেট ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ওয়াগনের খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়। এতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে উদ্ধারকারী ট্রেন ও হাইড্রোলিক টুলব্যান ব্যবহার করে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। উদ্ধার কাজ শেষে রাত ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, উদ্ধারকারী ট্রেনের সহায়তায় বগিটি সরিয়ে নেওয়ার পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার সচল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬