ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু রাজধানীর বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী চামড়ার বাজারে ধস, ছাগলের চামড়ায় মিলছে না রিকশা ভাড়াও টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু মুষলধারে বৃষ্টিতে স্বস্তি, তবু জলাবদ্ধতায় ভোগান্তি রাজশাহীতে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও শহর পরিচ্ছন্ন রাখতে সরাসরি মাঠে নেমেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (২৯ মে) সকালে টাঙ্গাইল পৌর শহরের বেবিস্ট্যান্ড এলাকায় পশুর হাটের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী নিজ হাতে ঝাড়ু ও বেলচা দিয়ে পশুর হাটের বর্জ্য পরিষ্কার করেন। পাশাপাশি কোরবানির পশুর রক্ত ও বর্জ্য দ্রুত অপসারণে তার পক্ষ থেকে গঠিত স্বেচ্ছাসেবক দলও বিভিন্ন এলাকায় কাজ করছে। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। একই সঙ্গে পশুর বর্জ্য দ্রুত অপসারণে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “স্বেচ্ছাসেবী টিম কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে যাতে বর্জ্য অপসারণ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। কোথাও কোনো অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, টাঙ্গাইল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন খান এবং টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলসহ স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬