ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি পাঁচলাইশে দিনে-দুপুরে বাড়িতে হামলা ও লুটের অভিযোগ, তিনজন গ্রেফতার ‘মেসির চোখে জল দেখতে কষ্ট হয়’—ভাইরাল রোনাল্ডোর ১০ বছর আগের মন্তব্য মহাপ্রলয়ে লাশের পাহাড়, নেপালে ফের ধেয়ে আসছে হড়পা বান? ‘নোবডি বিগ, নোবডি স্মল’—বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারতীয় হাইকমিশনার এনটিআরসিএর শিক্ষক নিবন্ধনে বহাল থাকছে আগের পদ্ধতি অতিরিক্ত বোয়িং কেনায় যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিষ্ঠার ৪৮ বছরেও বিএনপির পথনির্দেশক জিয়ার ঐতিহাসিক ১৯ দফা বিএনপির হাত ধরেই দেশে বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মিনায় লাখো হাজির ঢল, চলছে রমি পালন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘শয়তানকে পাথর নিক্ষেপ’ বা রমি পালন করছেন হাজিরা। আরাফাতের ময়দানে অবস্থান ও মুজদালিফায় রাতযাপনের পর বুধবার (২৭ মে) ভোর থেকে মিনায় প্রতীকী শয়তানের স্তম্ভ লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করেন তারা।

হজের নিয়ম অনুযায়ী হাজিরা মিনার জামারাতে অবস্থিত তিনটি প্রতীকী স্তম্ভ—ছোট, মাঝারি ও বড় শয়তানকে লক্ষ্য করে নির্ধারিত সংখ্যক ছোট পাথর নিক্ষেপ করেন। এই আনুষ্ঠানিকতা চলে ১১, ১২ ও ১৩ জিলহজ পর্যন্ত।

মুজদালিফা থেকে সংগ্রহ করা ছোট ছোট পাথর দিয়েই হাজিরা এই রীতি পালন করেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী, হযরত ইবরাহিম (আ.)-কে আল্লাহর নির্দেশ পালন থেকে বিরত করতে শয়তান প্ররোচনা দিয়েছিল। তখন তিনি শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। সেই স্মৃতির প্রতীক হিসেবেই এই আনুষ্ঠানিকতা পালন করা হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের দিন সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে হাজিরারা পরে মাথা মুণ্ডন বা চুল ছেঁটে কাবা শরিফে ফিরে যান। সেখানে তাওয়াফ ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের মধ্য দিয়ে হজ কার্যক্রম শেষ হয়।

চলতি বছর মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালনে অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিনায় লাখো হাজির ঢল, চলছে রমি পালন

সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬