ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু রাজধানীর বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী চামড়ার বাজারে ধস, ছাগলের চামড়ায় মিলছে না রিকশা ভাড়াও টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু মুষলধারে বৃষ্টিতে স্বস্তি, তবু জলাবদ্ধতায় ভোগান্তি রাজশাহীতে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

হরমুজে ফের যুদ্ধের শঙ্কা, ইরানি নৌকায় মার্কিন হামলার দাবি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোরে যুক্তরাষ্ট্র ইরানের রেভোলিউশনারি গার্ডের নৌকায় হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর দুটি নৌকা হরমুজ প্রণালী এলাকায় সমুদ্রের তলদেশে মাইন স্থাপন করছিল। বিষয়টি নজরে আসার পর ‘আত্মরক্ষার্থে’ মার্কিন বাহিনী পাল্টা হামলা চালায়।

ওই কর্মকর্তা আরও দাবি করেন, ইরানের বান্দার আব্বাস এলাকা থেকে মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর জবাবে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে বলে জানা গেছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, খুব দ্রুতই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তি হতে পারে। এমনকি ইউরেনিয়াম হস্তান্তর নিয়েও ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছিল তেহরান।

তবে পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি তড়িঘড়ি কোনো চুক্তি করতে চান না এবং ধীরে-সুস্থে আলোচনার পথে এগোতে চান। এর মধ্যেই সামরিক উত্তেজনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

যদিও মার্কো রুবিও দাবি করেছেন, সাম্প্রতিক হামলার সঙ্গে শান্তি আলোচনার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, আলোচনা প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

এদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার-এ ইতোমধ্যে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদল। ফলে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, গত তিন মাস ধরে চলা সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। নতুন এই হামলার পর পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হরমুজে ফের যুদ্ধের শঙ্কা, ইরানি নৌকায় মার্কিন হামলার দাবি

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬