মাদক ও মৌলবাদ রুখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান আইনমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী Asaduzzaman।
শুক্রবার (২৯ মে) ঝিনাইদহের Shailkupa উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কলেজটির সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
আইনমন্ত্রী বলেন, “শৈলকুপার এই অঙ্গনে একটি অপশক্তি বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে। এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম এবং ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















