ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু রাজধানীর বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী চামড়ার বাজারে ধস, ছাগলের চামড়ায় মিলছে না রিকশা ভাড়াও টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু মুষলধারে বৃষ্টিতে স্বস্তি, তবু জলাবদ্ধতায় ভোগান্তি রাজশাহীতে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যু: তদন্তে মিলল গাফিলতির প্রমাণ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মগবাজারে অবস্থিত Ad-din Hospital-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রাথমিক প্রমাণ পেয়েছে। তদন্তে পোস্ট ডেলিভারি ওয়ার্ডের পরিবেশ ও ভেন্টিলেশন ব্যবস্থায় গুরুতর ত্রুটি শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নবজাতকদের মৃত্যুর পেছনে ওয়ার্ডের অপর্যাপ্ত বায়ু চলাচল এবং পরিবেশগত সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। তদন্ত কমিটি ইতোমধ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে এবং সংশ্লিষ্টদের বক্তব্যও নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন শনিবার (৩০ মে) হাতে পাওয়া যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নবজাতকদের মৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যু: তদন্তে মিলল গাফিলতির প্রমাণ

সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬