ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের খবর সঠিক নয়: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে স্বাস্থ্য অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, তা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ছুটি বাতিল সংক্রান্ত যে চিঠিকে ভিত্তি করে খবর প্রকাশ করা হয়েছে, সেটি আসলে গত ঈদুল ফিতরের সময়ের পুরোনো একটি নথি।

কর্মকর্তারা বলেন, ঈদুল আজহা উপলক্ষে নতুন করে কোনো ধরনের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বাড়ায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমী বলেন, ঈদুল আজহা উপলক্ষে নতুন কোনো ছুটি বাতিলের নির্দেশনা জারি হয়নি। তবে জরুরি স্বাস্থ্যসেবার কারণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাধারণত অন্যান্য সরকারি কর্মচারীদের মতো পূর্ণাঙ্গ ছুটি ভোগ করতে পারেন না।

অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) স্বাক্ষরিত একটি পৃথক বিজ্ঞপ্তি থাকলেও সেখানে ছুটি বাতিলের কোনো বিষয় উল্লেখ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের খবর সঠিক নয়: স্বাস্থ্য অধিদপ্তর

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬