ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাকাই হাটে সীমানা বিরোধে সংঘর্ষ: একজন নিহত, আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমির সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষে আনিসুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম। এদিন ভোরের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আনিসুর রহমান এই এলাকার নুরুল হক মন্ডলের ছেলে। তিনি স্থানীয় বাজারে বিকাশের ব্যবসা করতেন। এছাড়া তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, নিহত আনিসুর রহমানের ভাই নাকাই ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাহফুজান রহমান মন্ডলের সাথে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মালেকের জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য সেখানে মঙ্গলবার সার্ভেয়ার নিয়ে আসা হয়। মাপামাপির সময় একই বিষয় নিয়ে কথাকাটাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টার ধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। একই সাথে ২টি মোটরসাইকেলে পোড়ানো ও বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে উভয় পক্ষের লোকজন ও স্বজনরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাসপাতলে আনিসুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুরে রেফার্ড করে সিকিৎসকরা। সেখানে ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে আনিসুর নিহতের খবরে এলাকায় আজও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে আজও সেখানে পুলিশ এসে তাদেরকে নিয়ন্ত্রণ করে।

এসময় ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম জানান, আমরা এখনও এখানে উপস্থিত আছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ওই ঘটনায় এখনও কোনো পক্ষই এজাহার দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাকাই হাটে সীমানা বিরোধে সংঘর্ষ: একজন নিহত, আহত ৪

সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬