ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু নিজেদের জ্বালানি সম্পদ থাকতে বিদেশ থেকে আমদানি কেন সীমান্তে হত্যা করে বন্ধুত্বের কথা বলে লাভ নেই: ভারতকে নাহিদ যশোরে রিভলবার, ৩ রাউন্ড গুলি ও গাজাসহ যুবক আটক যশোর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা অ্যাম্বুলেন্স চালককে এলজিইডি প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা ব্যাংক খাতের লুটপাট: আলোচনায় ৬ ব্যক্তি ও শিল্পগোষ্ঠী

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আ’ লীগের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্ল্যাটিনাম জুবিলি) উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। হীরকজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাসহ ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (২১ জুন) দুপুর ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‌ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শুরু হবে। যা ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। এর পরদিন রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (২৩ জুন) সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। তারপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন।

এরপর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ হবে। দিনটি উপলক্ষে সারাদেশে গাছ লাগানোর জন্য ‘সবুজ ধরিত্রী’ অভিযান পরিচালনা করা হবে।

২৪ জুন (সোমবার) সন্ধ্যায় হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এরপর ২৮ জুন হবে সাইকেল র‍্যালি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আ’ লীগের কর্মসূচি ঘোষণা

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪