ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টাঙ্গাইলে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতৃত্বের নির্দেশনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করেই গণতন্ত্রকে শক্তিশালী করা এবং মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী এবং জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানের ঘটনায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতি বছর দিনটি বিএনপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬