রাজশাহীতে ঈদ পুনর্মিলনীতে এনএনএফ’র ফুটবল টুর্নামেন্ট
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌপাড়া দাখিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে ন্যশনাল নার্সেস ফোরাম (এনএনএফ) রাজশাহীর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে স্থানীয় যুব একাদশকে ২-০ গোলে হারিয়ে এনএনএফ একাদশ চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলঘরিয়া হাট ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলান এফএম ইসমাইল আলম আল হাসানী। বিশেষ অতিথি ছিলেন সাকোয়া বাকশৈল কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল ও মোহনপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ আব্দুল গফুর, শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম।
অনুষ্ঠানে এনএনএফ’র কেন্দ্রীয় সদস্য সচিব আমিনুল ইসলাম মামুন, রাজশাহীর সভাপতি আবু তাহের, সহ সভাপতি রেজাউল করিমসহ অন্যান্য নার্স নেতা, হাসপাতালের নার্স, মাদরাসাটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তরুণ-যুবকদের খেলাধুলায় আরও বেশি আগ্রহী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন অতিথিরা।






















