ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিক্ষোভকারীদের হামলার মুখে অভিষেক, ছিঁড়ল জামা-ভাঙল চশমা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোট-পরবর্তী সহিংসতায় নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে মূল সড়ক ছেড়ে দলীয় কর্মীর মোটরসাইকেলে করে এগোচ্ছিলেন অভিষেক। এ সময় বিক্ষোভকারীরা তার পথরোধ করে। অভিযোগ রয়েছে, তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। পাশাপাশি চড়-ঘুষি মারার ঘটনাও ঘটে। হামলায় তার পরনের সাদা শার্ট ছিঁড়ে যায়, ভেঙে যায় চশমা এবং ক্ষতিগ্রস্ত হয় মোটরসাইকেলটি।

পরিস্থিতির মধ্যে ক্রিকেট হেলমেট পরে তিনি নিহত কর্মীর বাড়ির দিকে এগিয়ে যান। পথে বিক্ষোভকারীরা ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে।

এর আগে থেকেই সোনারপুরের বিভিন্ন এলাকায় কালো পতাকা ও ডিম হাতে নিয়ে বিক্ষোভকারীদের অবস্থান করতে দেখা যায়। অভিষেকের অভিযোগ, তার সফরসূচি আগে থেকেই জেলা প্রশাসন ও পুলিশের কাছে জানানো হলেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।

নিহত কর্মীর বাড়িতে পৌঁছে তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কঠোর ভাষায় সমালোচনা করেন। অভিষেক বলেন, হেলমেট না থাকলে তার মাথায় গুরুতর আঘাত লাগতে পারত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি এবং নিহত কর্মীর পরিবারের নিরাপত্তাও হুমকির মুখে রয়েছে।

তিনি আরও বলেন, “আমাকে মারতে চাইলে মারুক, কিন্তু সঞ্জু কর্মকারের বৃদ্ধ বাবা-মাকে একা রেখে আমি কোথাও যাব না।” এ সময় তিনি হাইকোর্ট ও রাজ্যপালের হস্তক্ষেপও কামনা করেন।

শনিবারের কর্মসূচির অংশ হিসেবে ভোট-পরবর্তী সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছিলেন অভিষেক। কলকাতার বেলেঘাটা সফর শেষে সিআইডির একটি নোটিশ গ্রহণ করে তিনি সোনারপুরে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই বিভিন্ন স্থানে বিজেপি কর্মী-সমর্থকেরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং তাকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিক্ষোভকারীদের হামলার মুখে অভিষেক, ছিঁড়ল জামা-ভাঙল চশমা

সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬