ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গ্রিন কার্ডপ্রত্যাশীদের জন্য স্বস্তি, আগের অবস্থান থেকে সরে এলো যুক্তরাষ্ট্র

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের নিজ দেশে ফিরে যেতে হবে—এমন আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসেছে মার্কিন প্রশাসন। ফলে গ্রিন কার্ডপ্রত্যাশী অভিবাসীদের জন্য বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস) জানিয়েছে, স্থায়ী বসবাসের অনুমতির আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে নিজ দেশে ফিরে যাওয়ার কোনো নতুন নিয়ম চালু করা হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর একটি নির্দেশনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন, গ্রিন কার্ড আবেদনকারীদের আবেদন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিজ দেশে ফিরে গিয়ে অপেক্ষা করতে হবে, যদি না তারা বিশেষ কোনো ব্যতিক্রমী সুবিধার আওতায় থাকেন।

তবে শুক্রবার (২৯ মে) ডিএইচএস স্পষ্ট করে জানায়, অভিবাসন নীতিতে কোনো মৌলিক পরিবর্তন আনা হয়নি। বরং বিদ্যমান নিয়ম অনুযায়ী, প্রয়োজন হলে অভিবাসন কর্মকর্তারা পৃথকভাবে প্রতিটি আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন।

ডিএইচএসের এক মুখপাত্র বলেন, সাম্প্রতিক নির্দেশনার উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের বিদ্যমান ক্ষমতার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া। এটি কোনো নতুন বাধ্যতামূলক নীতি নয় এবং সব আবেদনকারীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্যও নয়।

বিভাগটি আরও জানিয়েছে, স্থায়ী বসবাসের জন্য আবেদন করা অধিকাংশ অভিবাসীকেই তাদের আবেদন প্রক্রিয়া চলাকালে যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ দেওয়া হবে। ফলে গ্রিন কার্ড আবেদনকারীদের মধ্যে যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রিন কার্ডপ্রত্যাশীদের জন্য স্বস্তি, আগের অবস্থান থেকে সরে এলো যুক্তরাষ্ট্র

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬