ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফাইনালের স্বপ্নভঙ্গ; আবেগঘন পোস্ট বৈভব সূর্যবংশীর

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুজরাট টাইটান্সের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে আইপিএল অভিযান শেষ হয়েছে রাজস্থান রয়্যালসের। ফলে ফাইনালে আর দেখা যাবে না তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে, যিনি পুরো মৌসুমজুড়ে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন।

শুক্রবারের ম্যাচে ৪৭ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বৈভব। শতরান হাতছাড়া হলেও তার এই একক লড়াই দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। ম্যাচ শেষে আবেগঘন এক পোস্টে নিজের হতাশা ও কষ্টের কথা তুলে ধরেন তিনি।

বৈভব লেখেন, “মাত্র ২০ ওভারের মধ্যে কীভাবে সব আবেগ বদলে যেতে পারে, এখনো বিশ্বাস করতে পারছি না। আজ রাতে আমি গভীরভাবে ব্যথিত। দুঃখ, গ্লানি, হতাশাসহ নানা অনুভূতির সঙ্গে লড়ছি। তবে কৃতিত্ব যাদের প্রাপ্য, তাদের দিতেই হবে। শুভমন গিল ও গুজরাট অসাধারণ খেলেছে।”

তিনি আরও লেখেন, “এই তরুণ দলকে যারা বিশ্বাস করেছে, ১৬টি ম্যাচ ধরে সমর্থন দিয়েছে—তাদের সবাইকে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ, ভাষায় তা প্রকাশ করা কঠিন। একইসঙ্গে দুঃখিতও। যে রাতটি আপনারা দেখতে চেয়েছিলেন, তা আমরা দিতে পারিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আপনাদের হতাশ করেছি। এই হার আমাদের সঙ্গে থাকবে, তবে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”

মৌসুমজুড়ে দারুণ ফর্মে থাকা বৈভব সূর্যবংশী ১৬ ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন—৭৭৬ রান করে। শেষ ম্যাচে গুজরাটের তারকা ব্যাটার শুভমন গিল ও সাই সুদর্শনের বড় ইনিংস না এলে তার অরেঞ্জ ক্যাপ পাওয়ার সম্ভাবনাও ছিল।

অন্যদিকে, রাজস্থান কোচ কুমার সাঙ্গাকারাও তরুণ এই দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও শক্তভাবে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফাইনালের স্বপ্নভঙ্গ; আবেগঘন পোস্ট বৈভব সূর্যবংশীর

সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬