ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু রাজধানীর বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী চামড়ার বাজারে ধস, ছাগলের চামড়ায় মিলছে না রিকশা ভাড়াও টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু মুষলধারে বৃষ্টিতে স্বস্তি, তবু জলাবদ্ধতায় ভোগান্তি রাজশাহীতে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

‘কিচেন ক্যাবিনেট’ ছিল, তবে আমি ছিলাম না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি সম্পর্কে তাদের দলকে আগে থেকে অবগত করা হয়নি।

মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে তড়িঘড়ি করে চুক্তিটি সম্পন্ন করা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, “অনেকে বলছেন সব রাজনৈতিক দলকে জানানো হয়েছে। কিন্তু আমি আমাদের আহ্বায়কসহ দলের সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। এই চুক্তির আগে জাতীয় নাগরিক পার্টির কোনো মতামত বা কনসার্ন নেওয়া হয়নি।”

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা, যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, তিনি বিএনপির সঙ্গে সমঝোতা করেই কাজ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, চুক্তিটি করার জন্য আরও দুই মাস সময় থাকলেও তা দ্রুত সম্পন্ন করা হয়েছে।

এনসিপির এই নেতা বলেন, “জনমনে প্রশ্ন আছে—বিএনপির সঙ্গে সমঝোতা করে এই চুক্তির দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দেওয়ার জন্যই কি নির্বাচনের তিন দিন আগে এটি করা হয়েছে?”

তিনি আরও দাবি করেন, বাস্তবে এই চুক্তি বিএনপিই করেছে এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তা সম্পন্ন করে পরে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তথাকথিত ‘কিচেন ক্যাবিনেট’ নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে এমন একটি অনানুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণকারী গোষ্ঠীর অস্তিত্ব ছিল। তবে তিনি নিজে ওই গোষ্ঠীর সদস্য ছিলেন না বলে দাবি করেন।

এর আগে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটি টেলিভিশন সাক্ষাৎকারে অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সাত সদস্যের একটি ‘কিচেন ক্যাবিনেট’ থেকে আসত এবং তারা নিয়মিত বৈঠক করতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘কিচেন ক্যাবিনেট’ ছিল, তবে আমি ছিলাম না: আসিফ মাহমুদ

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬