ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এনসিপি নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক নেতাকে জুতা পেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর নোটিশও পাঠিয়েছে দল।

অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলীয় সব পদ ও কার্যক্রম থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে বিষয়টি তদন্তে নামে সংশ্লিষ্টরা।

জানা গেছে, বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী ছিলেন আলী আজম সাব্বির। অভিযোগ রয়েছে, প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন নারী সহপাঠীর সঙ্গে তিনি অশালীন আচরণ করেন এবং মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে গত ২৪ মে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে একটি কক্ষে আটকে রেখে জুতা দিয়ে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই সময় আলী আজম সাব্বির নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। পরে তিনি লিখিতভাবে এমন আচরণ আর না করার অঙ্গীকারও দেন।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান জানান, নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সামনে আসে। অভিযুক্ত ব্যক্তি লিখিতভাবে দোষ স্বীকার করেছেন। প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগের বিষয়টি নজরে আসার পরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে তাকে তিন দিনের সময় দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এনসিপি নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬