ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এসএসএফ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা, ছাত্রদল নেতা রহিমকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় ছাত্রদল নেতা আব্দুর রহিম ভুইয়াকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম ভুইয়াকে ছাত্রদলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ও আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যদের সঙ্গে আব্দুর রহিম ভুইয়ার কথাকাটাকাটি ও উত্তপ্ত বাকবিনিময়ের ঘটনা ঘটে। বিষয়টি দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

ছাত্রদল নেতারা জানিয়েছেন, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো আচরণ বা কর্মকাণ্ডের ক্ষেত্রে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখা হবে।

তবে ঘটনার বিস্তারিত কারণ বা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসএসএফ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা, ছাত্রদল নেতা রহিমকে অব্যাহতি

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬