ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি। দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করছে।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন থানা এবং দেশের জেলা ও মহানগর ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ কর্মসূচিও পালন করা হবে।

আগামী ৩১ মে রোববার বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র চালুর উদ্যোগ নেন। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ক গঠনের ভাবনাও তার উদ্যোগ থেকেই আসে বলে বিএনপি নেতারা উল্লেখ করে থাকেন।

বর্তমানে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দলটি তাদের প্রতিষ্ঠাতাকে স্মরণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬