সংবাদ শিরোনাম ::
যমুনায় গোসল করতে নেমে হাফেজের মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে মাহাতাবুদ্দৌলাহ পাহালোয়ান শাকিল (৪৫) নামের মাদরাসার হাফেজের মৃত্যু হয়েছে। সে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের গুঠাইল পাহালোয়ান বাড়ী মুক্তিযোদ্ধা মোঃ শাহারিয়া পাহালোয়ানের পুত্র।
শুক্রবার (২৯ মে) ) বিকালে উপজেলার গুঠাইল এলাকার যমুনা নদীতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাহাতাবুদাদৌলাহ পাহলোয়ান শাকিল প্রতিদিনের মতো বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নেমেছিল। এসময় হাফেজ শাকিল সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। অন্যরা দেখতে পেয়ে শাকিল কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নোমানুর রশিদ নয়ন বলেন, তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।




















