সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়াকে নিয়ে নির্মিত হবে ‘মাদার অব ডেমোক্রেসি’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ২৮৮ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। সিনেমার নাম ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক সমিতিতে সিনেমার নাম নিবন্ধন করেন এই পরিচালক। আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি সিনেমার প্রযোজনা করছে।
এরমধ্যে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সামনের মাসের ২৫ সেপ্টেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হতে পারে।
জামান বলেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। খালেদা জিয়ার জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।
সিনেমায় কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই কিছুই জানাননি। তিনি বলেন, জানতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।





















