ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় একসঙ্গে কাজ করতে হবে: মির্জা ফখরুল জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই একই পরিবারের তিনজনকে হত্যা, তিন দিন পর মিলল মরদেহ রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক শেখ হাসিনার বক্তব্যের অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: নয়াদিল্লি ১২ বছর প্রবাসে পরিবার গড়ার স্বপ্ন, শেষ আশ্রয় হলো রাস্তার পাশে আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের অবসানের ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট

জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের গণআন্দোলন ছিল পুরোপুরি জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। তিনি বলেন, এ আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; বরং দেশের সর্বস্তরের জনগণের।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ যখন পরিবর্তনের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তখনই সেই আন্দোলন সফল হয়েছে।”

তিনি বলেন, সরকার শুরু থেকেই স্পষ্টভাবে বলে আসছে যে জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব দেশের সাধারণ মানুষের। “এটি কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয়। বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মী, গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাঠে ছিল। আমরা কখনো জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে যাইনি,” বলেন তিনি।

দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আন্দোলন, সংগ্রাম ও তর্ক-বিতর্কের সময় অনেকটাই পেরিয়ে গেছে। এখন প্রয়োজন দেশ পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণে মনোযোগী হওয়া।

তিনি বলেন, “এখন সময় দেশকে এগিয়ে নেওয়ার। ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে জনগণকে সচেতন করতে হবে এবং দেশের পুনর্গঠন ও উন্নয়নের জন্য যে পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করেছি, তা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬