ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই একই পরিবারের তিনজনকে হত্যা, তিন দিন পর মিলল মরদেহ রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক শেখ হাসিনার বক্তব্যের অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: নয়াদিল্লি ১২ বছর প্রবাসে পরিবার গড়ার স্বপ্ন, শেষ আশ্রয় হলো রাস্তার পাশে আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের অবসানের ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর, বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় জনপ্রশাসনের শীর্ষ পদে ফের রদবদলের আভাস, আলোচনায় চুক্তিভিত্তিক নিয়োগ

পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর, বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান সংকট মোকাবিলা এবং টেকসই সমাধানের পথ খুঁজতে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি বিশেষজ্ঞদের বিভিন্ন সুপারিশ শোনেন এবং কার্যকর পানি ব্যবস্থাপনায় সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ সভায় পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা দেশের পানি ব্যবস্থাপনার বর্তমান চ্যালেঞ্জ, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন।

আলোচনায় বিশেষজ্ঞরা পানি খাতে দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা নিশ্চিত করা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও টেকসই নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে।

বিশেষজ্ঞদের বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানোরও আশ্বাস দেন তিনি।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া ফুটস্টেপস বাংলাদেশের ট্রাস্টি ও হেড অব পার্টনারশিপস ফাসবীর এস্কান্দার, সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্বব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের পরিচালক অলোক কুমার মজুমদার, উপ-পরিচালক সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর, বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬