ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনপ্রশাসনের শীর্ষ পদে ফের রদবদলের আভাস, আলোচনায় চুক্তিভিত্তিক নিয়োগ জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সংবিধান সংশোধন করা হবে ৭ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমা ছুঁইছুঁই কয়েকটি নদী ভারত থেকে এলো কাঁচা মরিচ, কমতে পারে বাজারদর জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জুলাই গণ-অভ্যুত্থানের ৬ মামলায় রায়: ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন ভালোবেসে ঘর বেঁধেছিলেন, শেষ বিদায়ে রেখে গেলেন কান্নাভেজা ভিডিওবার্তা সবার জন্য খুলছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গুমের শাস্তি যাবজ্জীবন, মৃত্যুর ঘটনায় ফাঁসি; ভুক্তভোগী পরিবার পাবে ক্ষতিপূরণ বন্যাদুর্গত চট্টগ্রামের ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সংবিধান সংশোধন করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবিধানে গ্রহণযোগ্য ও সময়োপযোগী সংশোধনী আনতে সব পক্ষের মতামত নিয়ে এগোতে চায় সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে সংশোধনী প্রতিবেদন প্রস্তুত করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধানে আমরা গ্রহণযোগ্য একটি সংশোধনী আনতে চাই। জনপ্রত্যাশা আমরা ধারণ করতে চাই। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সেই প্রতিবেদন প্রণয়ন করতে চাই।”

তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ কমিটিতে পাঁচজন সদস্যের নাম দেওয়ার কথা থাকলেও এখনো তা পাওয়া যায়নি। তবে তারা বিষয়টি পুনর্বিবেচনা করে পরবর্তীতে প্রতিনিধি মনোনয়ন দেবেন বলে আশা প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সদস্য না দিলেও তাদের মতামত উপেক্ষা করা হবে না। তারা চাইলে কমিটির বৈঠকে উপস্থিত হয়ে অথবা বৈঠকের বাইরে লিখিতভাবে পরামর্শ দিতে পারবেন। সব মতামতই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালাহউদ্দিন আহমদ

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সংবিধান সংশোধন করা হবে

সংবাদ প্রকাশের সময় : ০১:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬