ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জুলাই গণ-অভ্যুত্থানের ৬ মামলায় রায়: ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন ভালোবেসে ঘর বেঁধেছিলেন, শেষ বিদায়ে রেখে গেলেন কান্নাভেজা ভিডিওবার্তা সবার জন্য খুলছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গুমের শাস্তি যাবজ্জীবন, মৃত্যুর ঘটনায় ফাঁসি; ভুক্তভোগী পরিবার পাবে ক্ষতিপূরণ বন্যাদুর্গত চট্টগ্রামের ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলন, ইউপি সদস্যকে জরিমানা ভবদহ সমস্যার স্থায়ী সমাধান দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা অভয়নগরে বাড়তি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

সবার জন্য খুলছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনের পরদিন থেকেই দর্শনার্থীরা টিকিটের বিনিময়ে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

তিনি জানান, আগামী বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনের পরদিন অর্থাৎ ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে। নির্ধারিত টিকিটের মাধ্যমে সবাই জাদুঘরটি ঘুরে দেখতে পারবেন।

জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, স্মারক, আলোকচিত্র, দলিল ও ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাদুঘরে প্রবেশের জন্য সবাইকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। বড়দের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খোলা থাকবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সবার জন্য খুলছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬